রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সালমান খানের ‘মাতৃভূমি

  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

বলিউড তারকা সালমান খান অভিনীত প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। একই সঙ্গে ছবির দৃশ্যধারণ ও সরকারি ছাড়পত্র নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জন ও বিভ্রান্তি নাকচ করেছেন অভিনেতা নিজেই। পূর্বপরিকল্পনা অনুযায়ী চলতি বছরের এপ্রিলে ছবিটি মুক্তির কথা থাকলেও পরে সূচিতে পরিবর্তন আনা হয়।

গত ৬ নভেম্বর মুম্বাইয়ে চলচ্চিত্রটির বিশেষ ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সালমান। এ সময় তিনি বলেন, সিনেমার দৃশ্য পুনর্নির্মাণ কিংবা নির্মাণকাজে বিলম্বের বিষয়ে যেসব তথ্য ছড়িয়েছে, সেগুলোর কোনো সত্যতা নেই।

২০২০ সালের জুনে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। শুরুতে চলচ্চিত্রটির নাম ‘ব্যাটল অব গালওয়ান’ রাখার পরিকল্পনা ছিল। পরে কেন্দ্রীয় সরকারের আপত্তিতে দৃশ্য পরিবর্তন ও নাম বদলের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এসব খবরের বিষয়ে বিরক্তি প্রকাশ করে সালমান বলেন, ‘সব বাজে কথা! এই খবর একেবারেই সত্যি নয়।’

সিনেমার বিষয়বস্তু সম্পর্কে সালমান বলেন, ‘আমরা ছবিটি তৈরি করেছি সেনাদের নিয়ে। তারা কী পরিস্থিতির মধ্য দিয়ে যান, তাদের পরিবারের সদস্যদের কী কী সমস্যার মুখোমুখি হতে হয়, সেটাই তুলে ধরা হয়েছে। এখানে কোনো নেতিবাচক শক্তির কথা নেই। নেতিবাচক আসলে পরিস্থিতি।’

ভারত-চীন সীমান্ত সংঘাত ও ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে জটিলতা তৈরির যে খবর ছড়িয়েছে, সেটিও সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেতা। তার ভাষ্য, কোনো নেতিবাচক প্রচারণা ছাড়াই সংবেদনশীল মানবিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে চলচ্চিত্রটি দর্শকদের সামনে আনা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category