বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

রাশিয়ায় গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে আগুন, ৬ চীনা নাগরিকসহ নিহত ৭

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে একটি গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন চীনের নাগরিক। এ ঘটনায় আরও নয়জন নিখোঁজ রয়েছেন।

বুধবার কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে মোট ১৫২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরে একটি জরুরি সেবা বিমানও ঘটনাস্থলে পৌঁছেছে।

আমুর গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সটি রাশিয়ার কোম্পানি সিবুর ও চীনের তেল-গ্যাস কোম্পানি সিনোপেকের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ পলিথিন ও পলিপ্রোপিলিন উৎপাদনকারী কমপ্লেক্স হিসেবে পরিচিত।

তবে কমপ্লেক্সটিতে এখনো উৎপাদন শুরু হয়নি। উৎপাদন শুরুর প্রস্তুতি চলছিল। রাশিয়ার বড় শিল্প ও অবকাঠামো প্রকল্পগুলোতে বিদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়। আমুর প্রকল্পেও উল্লেখযোগ্যসংখ্যক চীনা শ্রমিক কাজ করছিলেন।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্ত কমিটি। শিল্প নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

উৎপাদন শুরু হলে আমুর গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে বছরে প্রায় ২৩ লাখ টন পলিথিন ও ৪ লাখ টন পলিপ্রোপিলিন উৎপাদনের সক্ষমতা থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category