শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

রংপুরের কাউনিয়ায় নির্বাচন সামনে রেখে যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট জোরদার

  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পালের নেতৃত্বে টেপামধুপুর ইউনিয়নের রাজিব, ভায়ারহাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হয়।

অস্থায়ী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর সালাউদ্দিন জানান, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সহিংসতা প্রতিরোধ ও যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।

নির্বাচন ঘিরে এ ধরনের যৌথ টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category