বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

প্রকাশ পেল শাকিব খানের ‘রকস্টার’ সিনেমার অ্যানিমেটেড টিজার

  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪১ Time View

ঢালিউড মেগাস্টার শাকিব খানের হাত ধরে ঢাকাই সিনেমায় নতুনত্বের ছোঁয়া লেগেই আছে। ‘রাজকুমার’ ও ‘তুফান’-এর সাফল্যের পর এবার সম্পূর্ণ ভিন্ন এক অবতারে হাজির হলেন তিনি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার প্রকাশ পেয়েছে শাকিব খান অভিনীত আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর অফিসিয়াল অ্যানিমেটেড টিজার।

শাকিব খান নিজেই তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে টিজারটি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন। টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

অ্যানিমেটেড এই টিজারটির শুরু হয় এক রূপক আবহে। আকাশে উড়ন্ত একটি সাদা পাখি বজ্রাঘাতে মাটিতে আছড়ে পড়ার মধ্য দিয়ে গল্পের শুরু। এরপরই ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠে এক বালকের শৈশবের স্মৃতি, যার চোখে বড় হয়ে একজন কিংবদন্তি রকস্টার হওয়ার স্বপ্ন।

টিজারের শেষ দিকে দেখা যায়, গিটার হাতে হাজারো ভক্তের চিৎকারের মাঝে দাঁড়িয়ে আছেন শাকিব। সিগারেট ও রোদচশমায় তাঁর বোহেমিয়ান লুক ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।

আজমান রুশোর পরিচালনায় নির্মিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূরসহ আরও অনেকে। এই প্রজেক্টটি নিয়ে দীর্ঘদিন ধরেই সিনেমাপাড়ায় চর্চা চলছিল। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রকস্টার’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category