বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২ Time View

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তাঁর পরিবারের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার পরিবার পাকিস্তানি শাসকগোষ্ঠীর আশ্রয়ে ছিল বলেও তিনি দাবি করেন।

বুধবার সকালে বনানী কবরস্থানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ও বরেণ্য মুক্তিযোদ্ধা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর সন্তানদের নিয়ে বন্দি অবস্থায় থেকে মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। কিন্তু শেখ হাসিনার পরিবারের মুক্তিযুদ্ধের ইতিহাসে অবদান নেই। তারা পাকিস্তানি শাসকগোষ্ঠীর আশ্রয়ে-প্রশ্রয়ে ছিল বলেই প্রতিহিংসাপরায়ণ হয়ে এই পরিবারকে ধ্বংসের চক্রান্ত করেছে।’

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি বিগত সরকারের আক্রোশের কথা উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও জনপ্রিয়তা তারা মেনে নিতে পারেনি। তাই তারেক রহমানের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। তবে শেষ পর্যন্ত জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একটি পক্ষ একাত্তরের ইতিহাসকে ছোট করার এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চক্রান্ত করছে। অতি সম্প্রতি আয়োজিত একটি চিত্র প্রদর্শনীতে সাতই মার্চের ভাষণ রাখা হলেও জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বাদ দেওয়া হয়েছে, যা ইতিহাস বিকৃতিরই অংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category