বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ০ Time View

মালয়েশিয়ায় দুই দিনব্যাপী ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ জন বাংলাদেশিসহ মোট ১ হাজার ৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

গত সোমবার থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান ‘অপ সাসার’ নামে দেশটির বিভিন্ন এলাকায় পরিচালনা করা হয়।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, অভিযান চলাকালে ৩ হাজার ৩০৭ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা ও তল্লাশি করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র ও পাস না থাকা, নির্ধারিত মেয়াদের অতিরিক্ত সময় অবস্থানসহ অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৪৩ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে সর্বোচ্চ ৩৭০ জন বাংলাদেশি নাগরিক। এ ছাড়া ইন্দোনেশিয়ার ৩২৮ জন ও মিয়ানমারের ১৮৩ জনসহ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে অধিকাংশের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সুতেরামাস অ্যাপার্টমেন্টে এক সংবাদ সম্মেলনে ইমিগ্রেশন প্রধান বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আবাসন কেন্দ্রগুলোতে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। এ সময় অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অপরাধে বাড়ির মালিকসহ ৪৫ জন মালয়েশীয় নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সারা দেশে প্রতিদিন গড়ে ৫ থেকে ৬টি অভিযান চলছে। চলতি বছরে এখন পর্যন্ত ৩১ হাজারেরও বেশি বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অবৈধভাবে অবস্থানকারীদের জন্য মালয়েশিয়া সরকার ‘মাইগ্রেন্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ চালু রেখেছে জানিয়ে তিনি বলেন, স্বেচ্ছায় আত্মসমর্পণ করে ৫০০ রিঙ্গিত জরিমানা পরিশোধের মাধ্যমে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ এখনো বহাল রয়েছে। তবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন বিভাগের কঠোর আইনি পদক্ষেপ ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category