বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১ Time View

বিএনপি বর্তমান সময়ে জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর পোস্টে উল্লেখ করেন, এই রাজনৈতিক কাঁটা গভীরভাবে বিঁধে যাওয়ার আগেই সরিয়ে ফেলা প্রয়োজন। তা না হলে জাতিকে দীর্ঘমেয়াদে এই ক্ষত বয়ে বেড়াতে হবে।

বিএনপিকে পুনর্গঠনের অতিরিক্ত সময় দেওয়ার বিষয়ে দ্বিমত পোষণ করে তিনি বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দলটির বিভিন্ন কর্মকাণ্ড ও রাজনৈতিক আচরণের মাধ্যমে তাদের প্রকৃত চরিত্র স্পষ্ট হয়ে উঠেছে।

এনসিপির এই নেতা আরও দাবি করেন, ভারতনির্ভরতা ও আওয়ামী ধাঁচের পুরোনো রাজনীতির পুনরাবৃত্তি দেশের সার্বভৌমত্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে বলেন, শিক্ষা, অর্থ, স্বাস্থ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে ব্যর্থতার ছাপ স্পষ্ট, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে ব্যস্ত রয়েছে।

পাটওয়ারী আরও আশঙ্কার কথা জানিয়ে বলেন, দেশে নতুন করে জঙ্গি নাটকের গুঞ্জন, পাহাড়ি এলাকার অশান্তি এবং সম্ভাব্য খাদ্যসংকট মিলিয়ে সার্বিক পরিস্থিতি বেশ জটিল হচ্ছে।

বর্তমান দলীয় কাঠামোর সমালোচনা করে তিনি বলেন, আজকের বিএনপি জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার আদর্শের বিএনপি নেই; বরং এটি একটি স্বার্থান্বেষী গোষ্ঠীকেন্দ্রিক রাজনৈতিক কাঠামোয় রূপ নিয়েছে।

পোস্টের শেষাংশে তিনি দেশের স্বার্থ, সার্বভৌমত্ব রক্ষা ও সাধারণ মানুষের ভবিষ্যতের কথা বিবেচনা করে সময় থাকতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category