বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ০ Time View

ভারতে প্রথমবারের মতো সরকারি অর্থায়নে গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উত্তর প্রদেশের বুলন্দশহরের ১৫টি গ্রামে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় স্থানীয় কৃষকদের কাছ থেকে গোমূত্র কেনা হচ্ছে। প্রাথমিক ধাপ শেষে ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের মূল্য সর্বোচ্চ ২০ রুপি পর্যন্ত নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, প্রকল্পটির আওতায় বর্তমানে দৈনিক প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগৃহীত হচ্ছে। সংগ্রাহক হিসেবে নিয়োজিত গ্রামীণ নারীরা প্রতি লিটারে ২ রুপি করে কমিশন পাচ্ছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার জানিয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য কৃষকদের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি ও গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা। পাশাপাশি গাভী দুধ দেওয়া বন্ধ করার পরও যেন খামারিরা সেগুলোকে বোঝা মনে না করেন এবং পরিচর্যা অব্যাহত রাখেন, সেটিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অন্যদিকে, ক্ষমতাসীন দলের এই ভিন্নধর্মী উদ্যোগের কঠোর সমালোচনা করেছে বিরোধী দল সমাজবাদী পার্টি। রাজ্য সরকারের এই পরিকল্পনাকে তাঁরা একটি ‘কেলেঙ্কারি’ হিসেবে অভিহিত করেছে।

বুলন্দশহরের নির্বাচিত গ্রামে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এ কার্যক্রম সফল হলে পরবর্তীতে রাজ্যজুড়ে এর পরিধি বিস্তৃত করা হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category