রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

দেশের সম্পদ কুক্ষিগত করতে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ষড়যন্ত্র চলছে: রুহুল কবির রিজভী

  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ Time View

বাংলাদেশে এখনও যে পরিমাণ কয়লা এবং গ্যাস অবশিষ্ট রয়েছে, সেগুলো নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আঞ্চলিক ও বৈশ্বিক মহাশক্তিগুলো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্মের ওপর আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভারতের ঝাড়খন্ড থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ আসছে, সেই প্লান্টটি খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করেছিল। অথচ ফ্যাসিবাদের সময় এ প্রকল্পটি বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, এ ধরনের দেশবিরোধী প্রকল্প বেগম খালেদা জিয়াকে দিয়ে করানো সম্ভব হয়নি বলেই তাকে কারারুদ্ধ করা হয়েছিল। এমনকি চিকিৎসা না দিয়ে তাকে তিলে তিলে মেরে ফেলার সুদূরপ্রসারী পরিকল্পনা করা হয়েছিল।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আয়োজক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category