রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে পরিবর্তনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ Time View

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয় তাহলে জুলাই যে পরিবর্তনের স্বার্থে হয়েছিল, পরিবর্তনের লক্ষ্য হয়েছিল, মানুষের মধ্যে যে আশা জেগেছিল সেটা আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। রোববার সন্ধ্যা ৬টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রো পুলিশ কমিশনার মজিদ আলী ও বিভাগীয় তথ্য অফিসার মোফাকখারুল ইকবাল। সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

প্রধান অতিথি আরও বলেন, সকল স্টেকহোল্ডার, রাজনৈতিক দল, জনগণ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন সকলে যখন প্রস্তুত নির্বাচনের জন্য, আমরাও প্রস্তুত। অনেক বছর তো নির্বাচন প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারেনি।

যদি আমরা জুলাই অভ্যুত্থানে যাই তবে দীর্ঘদিনের ক্ষোভকে পুঞ্জীভূত করে একটা গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের প্রধান দাবিতে ছিল পরিবর্তন। কোটা সংস্কার দিয়ে শুরু হলেও যে ধরনের রাষ্ট্রীয় অত্যাচার ও বর্বরতার মুখোমুখি হয়েছিল ছাত্র-জনতা, তখন থেকে পরিবর্তনের একটা দাবি ওঠে। আমাদের অন্তর্বর্তী সরকারকে একটা গতানুগতিক নিয়মতান্ত্রিকভাবে শুধুমাত্র প্রশাসন চালিয়ে একটি নির্বাচন করে দিয়ে যাওয়ার জন্য এ জায়গায় আনা হয়নি। আমরা তিনটা এজেন্ডা অর্থাৎ ম্যান্ডেট নিয়ে কাজ করছি; সংস্কার, বিচার ও নির্বাচন।

তিনি বলেন, আমরা সংস্কার প্রসঙ্গে যারা যে বিষয়ে অভিজ্ঞ তাদেরকে দিয়ে সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে রেখে সংস্কার কমিশনের কাছ থেকে মতামত এনেছি। ১১টি সংস্কার কমিশনের মধ্যে ছয়টি সংস্কার কমিশন যারা ভোটের সাথে বা নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত, তাদের সুপারিশমালাগুলো নিয়ে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। এ সনদের ওপর দীর্ঘদিন সপ্তাহ মাসব্যাপী সকল বড় রাজনৈতিক দলের সাথে আলাপ করা হয়েছে। তার প্রেক্ষিতে গণভোটের প্রশ্নগুলো নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই সনদে যে সুপারিশগুলো ছিল সেগুলো ছিল বিভিন্ন ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তনের সুপারিশ। তার ভিত্তিতে বড় দাগের যে সুপারিশগুলো ছিল পরিবর্তনের, সেই সুপারিশগুলো নিয়ে গণভোটের প্রশ্ন আকারে সম্মিলিত করেছি। যদি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয় তাহলে জুলাই যে পরিবর্তনের স্বার্থে হয়েছিল, পরিবর্তনের লক্ষ্য হয়েছিল, মানুষের মধ্যে যে আশা জেগেছিল সেটা আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category