রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত এখনই নয়: তথ্য উপদেষ্টা

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ Time View

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে এখনই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।রোববার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বাংলাদেশ একটি শক্ত অবস্থান নেবে। এই সিদ্ধান্তের পেছনে কী আইনি ভিত্তি রয়েছে।’

বাংলাদেশ কোন প্রক্রিয়ায় প্রতিক্রিয়া জানাবে সেবিষয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তথ্য উপদেষ্টা।

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত এখনই নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে নেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

গণমাধ্যম ব্যবস্থার সংস্কার নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দীর্ঘ প্রতীক্ষিত ‘সম্প্রচার নীতিমালা অধ্যাদেশ’ আগামী এক মাসের মধ্যেই পাস হতে যাচ্ছে। বর্তমান সরকারের আমলেই এই আইনি কাঠামো চূড়ান্ত করে তা কার্যকর করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category