সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

রেকর্ড রেমিট্যান্সে চাঙ্গা হচ্ছে দেশের অর্থনীতি

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ Time View

চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয়ে বড় ধরনের গতি লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মাসের প্রথম ২৮ দিনেই প্রবাসীরা প্রায় ২৯৪ কোটি (২৯৩ কোটি ৬০ লাখ) মার্কিন ডলার পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ হাজার ৮১৯ কোটি ২০ লাখ টাকা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ১০ লাখ ডলার, অর্থাৎ সেই তুলনায় এবার আয় বেড়েছে প্রায় ৫১ কোটি ৫০ লাখ ডলার।

চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসীদের টাকা পাঠানোর এই ইতিবাচক ধারা বজায় রয়েছে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসেই দেশে ১ হাজার ৫৯৭ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১৭ দশমিক ৮ শতাংশ বেশি।

ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর ক্ষেত্রে সরকারি প্রণোদনা এবং এক্সচেঞ্জ হাউসগুলোর সক্রিয় ভূমিকার কারণেই বৈধ পথে এই রেকর্ড পরিমাণ আয় আসছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের স্বস্তি এনে দেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category