রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

তারেক রহমানের নির্দেশে সবাই ধানের শীষের হয়ে কাজ করবে: রাশেদ খান

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮০ Time View

গণ-অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য বিএনপিতে যোগদানকারী নেতা রাশেদ খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে ঝিনাইদহ-৪ আসনে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

বুধবার গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রাশেদ খান বলেন, ‘বিগত গণ-অভ্যুত্থান সুনির্দিষ্টভাবে সমন্বয় করেছেন তারেক রহমান। সেই অভ্যুত্থানে তার সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দীর্ঘদিনের রাজপথের লড়াই-সংগ্রামে সক্রিয় থাকার কারণেই তিনি আমাকে ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন করার সুযোগ দিয়েছেন।’

দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এই আসনে বিএনপি থেকে যারা প্রার্থী হতে চেয়েছিলেন, তারা দলের প্রতি অনুগত। আমি বিশ্বাস করি, তারা তারেক রহমানের নির্দেশ মেনে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে আমাকে পূর্ণ সহযোগিতা করবেন।’

নির্বাচনী এলাকায় যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন, তাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, ‘আমি আশা রাখব, আমার আসনে যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন, তারা দেশ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে তারেক রহমানের নির্দেশ মেনে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category