রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি হারলে তারেক রহমানের সিদ্ধান্ত হেরে যাবে: রাশেদ খাঁন

  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ Time View

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, এই আসনে বিএনপি হেরে গেলে তারেক রহমানের সিদ্ধান্ত হেরে যাবে।শনিবার বিকেলে শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি প্রচার সভায় এ কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঐক্যবদ্ধ বিএনপি আমরা দেখতে পাচ্ছি। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আজ ঐক্যবদ্ধ হয়েছে। এই একতা সব সময় বজায় থাকবে। গ্রুপিংয়ের রাজনীতির মাধ্যমে দলের খুব বেশি লাভ হয় না। দলের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু প্রতিহিংসা থাকতে পারে না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনে আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। বিএনপিকে পরাজিত করতে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। এই চক্রান্ত মোকাবিলা করার দায়িত্ব আপনাদের। তারেক রহমানের সিদ্ধান্তকে অমান্য করে যারা বিদ্রোহ করছে তাদের কি আপনারা জয়ী হতে দেবেন? সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে।

এ সময় আগামী ২৬ জানুয়ারি শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে নির্বাচনি জনসমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category