রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

পরিবারে নতুন সদস্য আগমনের সুখবর দিলেন রণবীর-দীপিকা

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ Time View

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং আবারও সুখবর দিলেন ভক্তদের। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তারা জানান, তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। এই খবর প্রকাশের পর থেকেই বলিপাড়া ও ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

দীপিকা তার পোস্টে মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের একটি বিশেষ ছবি শেয়ার করেন, যেখানে ছোট দুয়াকে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে দেখা যায়। কিটে দুটি লাল দাগ, অর্থাৎ পজিটিভ ফলাফল স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ছবিটিতে পাশাপাশি দীপিকা ও রণবীরের হাতও দেখা যায়, যা মুহূর্তটিকে আরও আবেগঘন করে তুলেছে। বড় বোন হতে যাওয়া দুয়ার এই ছবিটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পোস্টের ক্যাপশনে দীপিকা কোনো দীর্ঘ বার্তা না লিখে শুধুমাত্র ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেন, যা ভক্তদের মধ্যে কৌতূহল ও ভালোবাসা আরও বাড়িয়ে দিয়েছে।

এই সুখবর প্রকাশের পরপরই পরিণীতি চোপড়া, সামান্থা রুথ প্রভুর মতো তারকারা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও কমেন্টে ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন। অনেকেই লিখছেন, ছোট দুয়ার জন্য এবার আসছে নতুন খেলার সঙ্গী।

উল্লেখ্য, ২০১৮ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। বর্তমানে দীপিকা শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’ সিনেমায় কাজ করছেন। অন্যদিকে, রণবীর সিং সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের পর নতুন প্রজেক্ট ‘প্রলয়’-এর প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category