রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

চাঁদাবাজি ও অরাজকতা বরদাশত করা হবে না: রকিবুল ইসলাম বকুল

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ Time View

ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, তাই তাদের অধিকার রক্ষা ও বাজারের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে সততার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।খুলনার শিরোমণি শহীদ মিনার চত্বরে মঙ্গলবার সন্ধ্যায় শিরোমণি বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ রেজাউল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলামের সঞ্চালনায় এই আয়োজনে এলাকার ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে রকিবুল ইসলাম বকুল আরও বলেন, কোনো প্রকার চাঁদাবাজি বা অরাজকতা বরদাশত করা হবে না এবং ব্যবসায়ীদের পাশে থেকে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে বিএনপি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে শিরোমণি বাজারের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মীর কায়ছেদ আলী, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, শেখ ইকবাল হোসেন এবং এস এ রহমান বাবুল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস।

সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম শুকুর, শেখ আব্দুস ছালাম, ইমদাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন খোকাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category