শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

ঈদের আগে-পরে দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির আভাস

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৫৫ Time View

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ঈদুল ফিতরের দিনও দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, সিলেট বিভাগের কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে।

Maps

বুধবার (১৮ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দুই-এক জায়গায় ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা। দেশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের দুই-এক জায়গায় ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (২০ মার্চ) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দুই-এক জায়গায় ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা অপরিবর্তিত, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (২১ মার্চ) একই অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস সতর্ক করেছে, ঈদের দিন যাত্রী ও পর্যটকদের যাতায়াত পরিকল্পনায় বৃষ্টির সম্ভাবনাকে মাথায় রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category