বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা কাতারের

  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৫৯ Time View

বাংলাদেশসহ সব দেশের নাগরিকদের জন্য সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি  বিশেষ করে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার ওপর নির্ভর করে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

ঘোষণা অনুযায়ী, ভিসার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। মঙ্গলবার এক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জা‌নিয়েছে।

বিবৃ‌তিতে বলা হয়েছে, সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যা পরিস্থিতির উপর নির্ভর করে আরও বাড়ানো হ‌তে পা‌রে। ২৮ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বিবৃতিতে আরও বলা হ‌য়ে‌ছে, ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হবে, কোনো ফি লাগবে না এবং সংশ্লিষ্ট বিভাগগুলোতে যাওয়ার বা অতিরিক্ত আবেদন জমা দেওয়ার প্রয়োজন হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category