বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ভাঙ্গুড়ায় পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩৬ Time View

একদিন আগেই আফরান নিশোর সঙ্গে ২৪ সেকেন্ডের শুটিংয়ের একটি দৃশ্যের ভিডিও ফাঁস হয়েছে পূজা চেরির। রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিং এটি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজার গায়েহলুদের ভিডিও ফাঁস হয়েছে। বেশ কয়েকটি পেজে দেখা গেছে ভিডিওটি।

জানা গেছে, শুটিং সেট থেকে কে বা কারা ভিডিওটি গোপনে ধারণ করে প্রকাশ করে দিয়েছেন। ১৬ সেকেন্ডের ওই ভিডিওটি নাচে গানে ভরপুর। এরইমধ্যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে গায়ে হলুদের সাজে পূজার লুক তার ভক্ত-অনুরাগীদের মন ভরিয়েছে। মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা।

ভিডিওর শুরুতেই দেখা যায়, চারদিক থেকে পূজা চেরিকে ঘিরে রেখেছেন অনেকেই। মাঝখানে হলুদ শাড়ি পরে নাচছেন নায়িকা। তারপর সাজানো বিয়ে বাড়ির দৃশ্য দেখা যাচ্ছে। জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে ধারণ করা ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।

সিনেমাটির নায়িকা হিসেবে পূজাকে দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত ভক্তরা অন্যদিকে শুটিংয়ের ভিডিও ফাঁস হওয়াকে ঘিরে উঠেছে নানা প্রশ্নও। শুটিং চলাকালে সেখানে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ধারণ করা হচ্ছে, সেখান থেকেই কেউ ভিডিওটি ফাঁস করেছেন।

বিষয়টি জানতে দৈনিক আমার সংবাদ পক্ষ থেকে রেদওয়ান রনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। তবে সমালোচনা যাই হোক, এই ছবি নিয়ে অধীর আগ্রহে আছেন দর্শক সেটা ফাঁস হওয়া ভিডিওগুলোতে প্রতিক্রিয়া দেখেই বোঝা গেল। টানটান উত্তেজনা আর অ্যাকশনে ভরপুর এই ছবি নিয়ে আগ্রহ কেনই বা থাকবে না দর্শকের! এতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে দুই ডাইনামিক অভিনেতা নিশো ও চঞ্চল চৌধুরীকে।

এ ছবি দিয়েই প্রথমবার বড় পর্দায় জুটি হয়ে আছেন নিশো ও পূজা। আরও অনেক চমকের একটি হলো এ ছবি দিয়ে প্রায় ১০ বছর পর সিনেমায় কাজ করতে যাচ্ছেন ডলি জহুর। সবমিলিয়ে বড় বাজেটের সিনেমাটি মুক্তির পর ভালো সাফল্য পাবে বলেই প্রত্যাশা সিনেমাপ্রেমীদের

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category