সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই: প্রেস সচিব

  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ Time View

অনৈতিক উদ্দেশ্যে জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা সরকার কঠোরভাবে প্রতিহত করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন, পৃথিবীর কোনো শক্তিই এই নির্বাচন বানচাল করতে পারবে না।

শুক্রবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশের সাধারণ মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন।

তিনি বলেন, যারা আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অনৈতিক দাবি তুলে নির্বাচন ব্যাহত করার অপচেষ্টাও সরকার কঠোর হাতে দমন করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, যারা পতিত স্বৈরাচারের প্রতিনিধিত্ব করে, তারা নিজেরাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। কোনো অবস্থাতেই তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category