সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেই: প্রেস সচিব

  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ Time View

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশের বাইরে গিয়ে নানা ধরনের মিথ্যাচার করছেন। ফলে মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা না থাকায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোন ভবিষ্যৎ নেই।শুক্রবার সকালে মাগুরা নতুন বাজার এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি। এখন মনোনয়নপত্র নেওয়ার প্রক্রিয়াও শেষের দিকে। এই পর্যায়ে এসে ভুল স্বীকার করলেও সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি। জনগণের আস্থা ফেরাতে হলে অতীতের ভুল স্বীকারের কোনো বিকল্প নেই।

এর আগে শফিকুল আলম নিজনান্দুয়ালী গৌর গোপাল সেবা আশ্রমের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবামূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন। এ সময় আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

আশ্রমের ধর্মীয় ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আশ্রমের ভক্তরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category