মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Title :
পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি শেষ ২৭ মে জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর সরকার বিধবা কার্ড দিলে এমপির বউই সবার আগে নেবে: হাসনাত পাকিস্তান-শাসিত কাশ্মীরে সহিংসতায় ৯০ জন নিহত, জবাবদিহি চান স্বজনরা বিএনপি নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর কন্যাশিশুর নিরাপত্তা ও বিশ্বজয়ে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আইএমএফের নতুন ঋণ চুক্তি নিয়ে আশাবাদী সরকার: অর্থমন্ত্রী আদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন আশ্রয়হীন সেই মা ইসরায়েলগামী ফ্লাইটে মুসলিম দেশের ক্রুদের নিষিদ্ধ করল এয়ার ফ্রান্স

কন্যাশিশুর নিরাপত্তা ও বিশ্বজয়ে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা: রাষ্ট্রপতি

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

কন্যাশিশুর বিশ্বজয় নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক দক্ষতা, সামাজিক অংশগ্রহণ এবং সর্বোপরি মানুষের মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কন্যাশিশুর নিরাপত্তার বিষয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘কন্যাশিশুর নিরাপত্তায় বিদ্যালয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করতে হবে। এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত বিচার এবং ‘জিরো টলারেন্স’ নীতির বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘শিশুবিয়ে রোধে দারিদ্র্য দূরীকরণ, অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি ও সামাজিক সুরক্ষা জোরদারের পাশাপাশি জন্মনিবন্ধন যাচাই এবং কন্যাশিশুর উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করছে সরকার।’

কুমিল্লার শিক্ষার্থী তাজমিন হত্যার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। সন্তানদের প্রতি খেয়াল রাখা অভিভাবকদের দায়িত্ব। কুমিল্লার মেয়েটা তিনদিন বাসায় নাই, অভিভাবকদের মধ্যে কোনো উদ্বেগ দেখা যায়নি।’

দেশের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘যখন স্কুলের পাশে মায়েরা পেপার বিছিয়ে বসে থাকে সন্তানকে বাসায় নিতে, তখনই বুঝা যায়, সমাজ কতটা অনিরাপদ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category