মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Title :
পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি শেষ ২৭ মে জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর সরকার বিধবা কার্ড দিলে এমপির বউই সবার আগে নেবে: হাসনাত পাকিস্তান-শাসিত কাশ্মীরে সহিংসতায় ৯০ জন নিহত, জবাবদিহি চান স্বজনরা বিএনপি নেতাকর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর কন্যাশিশুর নিরাপত্তা ও বিশ্বজয়ে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ আইএমএফের নতুন ঋণ চুক্তি নিয়ে আশাবাদী সরকার: অর্থমন্ত্রী আদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন আশ্রয়হীন সেই মা ইসরায়েলগামী ফ্লাইটে মুসলিম দেশের ক্রুদের নিষিদ্ধ করল এয়ার ফ্রান্স

আইএমএফের নতুন ঋণ চুক্তি নিয়ে আশাবাদী সরকার: অর্থমন্ত্রী

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ চুক্তির বিষয়ে বাংলাদেশ আশাবাদী। অর্থনৈতিক বিভিন্ন সংস্কারের বিষয়েও বর্তমান সরকার একমত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সোমবার সকাল সাড়ে ৮টায় আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনীতি স্থিতিশীল করা, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে কাজ করছে সরকার।

এসব সংস্কারের বিষয়ে সরকারের সম্মতি রয়েছে বলেও জানান তিনি। নতুন ঋণ চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার।

তবে চুক্তির শর্ত, ঋণের পরিমাণ এবং অর্থ ছাড়ের সময়সীমা চূড়ান্ত করার বিষয়টি এখনো আলোচনার ওপর নির্ভর করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category