সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছেন ৫ হাজার নেতাকর্মী: তারেক রহমানের প্রত্যাবর্তন

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় আয়োজিত সংবর্ধনা কর্মসূচিতে অংশ নিতে পঞ্চগড় জেলা থেকে অন্তত চার থেকে পাঁচ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকার উদ্দেশে রওনা হবেন।

জেলা সদরসহ তেঁতুলিয়া, আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে আগেভাগেই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন এবং অনেকে ইতোমধ্যে রাজধানীতে পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা বিভিন্ন হোটেলে অবস্থান নিচ্ছেন।

দলীয় সূত্র জানায়, যাতায়াত নির্বিঘ্ন করতে জেলা বিএনপির উদ্যোগে পঞ্চগড় থেকে ঢাকাগামী ট্রেনের চারটি স্পেশাল বগি ভাড়া করা হয়েছে। এছাড়া পাঁচটি বড় বাস এবং শতাধিক মাইক্রোবাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাবেন।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু জানান, “পঞ্চগড় থেকে কমপক্ষে ৪ থেকে ৫ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে ট্রেনের চারটি বগি ৭ লাখ ৬০ হাজার টাকায় ভাড়া করা হয়েছে। এর বাইরে শতাধিক মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে করেও অনেকে যাচ্ছেন। সাধারণ মানুষের মধ্যেও এবার ঢাকায় যাওয়ার ব্যাপারে অভূতপূর্ব আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।”

তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে পঞ্চগড়ের তৃণমূল পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। নেতাকর্মীরা মনে করছেন, তার সরাসরি নেতৃত্ব আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category