শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক

  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ Time View

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করার অভিযোগে পাঁচ নারী ও এক পুরুষসহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন খোদা বক্স আক্তার (২৬), খাদিজা (৪০), খাদিজা বেগম (৩৫), সাহেদা বেগম (৪৮), রিনা আক্তার (৪৮) ও মোহাম্মদ সিদ্দিক (৪০)। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, আটক ব্যক্তিরা পেশায় ভিক্ষুক। তারা প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগত সহযোগিতা চাওয়ার জন্য বাসভবনের সামনে অবস্থান নিচ্ছিলেন। সেখানে দায়িত্বরত নিরাপত্তা সংস্থার সদস্যরা তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তাঁরা সরতে রাজি হননি।

তিনি আরও উল্লেখ করেন, পরে দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) বিষয়টি গুলশান থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। ওসি জানান, বর্তমানে তাঁদের থানায় রাখা হয়েছে এবং দ্রুতই তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category