রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান ও নৌ বাহিনী প্রধানের সাক্ষাৎ

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬২ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শনিবার তাঁদের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাক্ষাৎকালে নৌ ও বিমান বাহিনী প্রধান দেশের আকাশসীমা ও জলসীমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি, সমুদ্রসম্পদ রক্ষা এবং বিমান ও নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের নানা দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ বিমান ও নৌবাহিনীর পেশাদারত্ব এবং গভীর দেশপ্রেমের প্রশংসা করেন। সমুদ্রসীমা সুরক্ষায় তাঁদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী দেশ রক্ষায় এই দুই বাহিনীকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category