শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Title :
চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসলে নেমে ৩ নারীর মৃত্যু

ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৮৬ Time View

ঢাকা শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন তিলোত্তমা মহানগরী হিসেবে গড়ে তুলতে ঢাকার দুই সিটি করপোরেশনকে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে এই নির্দেশ প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী তাঁর নির্দেশনায় ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিকে আরও আধুনিক ও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। এই কার্যক্রম দ্রুততার সাথে এগিয়ে নিতে পবিত্র ঈদুল ফিতরের পরপরই পুরোদমে কাজ শুরু করার জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে।

বর্জ্য অপসারণ প্রক্রিয়ায় স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী একটি বিশেষ পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বর্জ্য অপসারণের জন্য ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে কেবল বিদেশের ওপর নির্ভর না করে সেগুলো দেশেই কীভাবে প্রস্তুত করা যায়, তা নিয়ে পরিকল্পনা ও গবেষণা করতে হবে। স্থানীয়ভাবে এসব যন্ত্র তৈরির উদ্যোগ নিতে দুই সিটি প্রশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে ঢাকাবাসীকে একটি বাসযোগ্য শহর উপহার দেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category