শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

বগুড়া সিটি কর্পোরেশন গঠন চূড়ান্ত পর্যায়ে, ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ Time View

বগুড়া সিটি কর্পোরেশন গঠনের বিষয়টি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বগুড়া সিটি কর্পোরেশন গঠন এখন সময়ের ব্যাপার। যেহেতু বগুড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ জেলা, তাই সিটি কর্পোরেশনের বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী দীর্ঘ ১৭ বছর উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়ার মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন, বগুড়ার মানুষের অনেক বঞ্চনা ও প্রত্যাশা রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলার সকল সংসদ সদস্য মিলে বগুড়াকে একটি আধুনিক ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা হবে।

বগুড়া পৌরসভার সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার সব যোগ্যতা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সিটি কর্পোরেশনের জন্য বছরে ৫ কোটি টাকা রাজস্ব আদায়ের শর্ত থাকলেও এই পৌরসভা বছরে ৪০ কোটি টাকা আয় করে। এছাড়া আয়তন ও জনবলের শর্তও এটি অনেক আগেই পূরণ করেছে।

উল্লেখ্য, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা বর্তমানে প্রায় ৭০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত। ২১টি ওয়ার্ডের এই পৌরসভায় জনসংখ্যা রয়েছে প্রায় ১০ লাখ। গত ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি দল সরেজমিনে পরিদর্শন করে ইতিবাচক প্রতিবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে।

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের জন্য প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সম্ভাব্য কর্মসূচি নিয়ে প্রতিমন্ত্রী জানান, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোশারফ হোসেন, মোরশেদ মিলটন, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category