শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১ ঘণ্টায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ Time View

সচিবালয়ের কর্মচারী খন্দকার শামীমের নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে অপহৃত হওয়ার ঘটনায় দ্রুত সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার তাৎক্ষণিক নির্দেশনায় এক ঘণ্টার মধ্যেই রাজধানীর খিলগাঁও থেকে স্কুলছাত্রটিকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র। দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে বের হওয়ার সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাকে আটক করে। পরে তাকে জোড়পুকুর এলাকার একটি নির্মাণাধীন সাততলা ভবনে নিয়ে যায়। সেখানে ছেলেটিকে মারধর করে বাবার মোবাইল নম্বর নিয়ে ফোন করে অপহরণকারীরা। তারা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়।

ছেলের অপহরণের খবর পেয়ে সচিবালয়ের ওই কর্মচারী কান্নায় ভেঙে পড়েন। তিনি সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে উপস্থিত হন এবং সেখানেই সাক্ষাৎ পান প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রী ঘটনাটি শুনে সঙ্গে সঙ্গেই ফোন করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ছেলেটিকে উদ্ধারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর তারা দ্রুত কাজ শুরু করেন। অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করছিল, সেই নম্বরে যোগাযোগ করা হয়। টাকা পাঠানোর কথা বলে অপহরণকারীদের কাছ থেকে একটি নম্বর চাওয়া হয়। প্রথমে দুর্বৃত্তরা নম্বর দিতে দেরি করলে এবং দরকষাকষি শুরু করলে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে ফেলে।

ডিসি মাসুদ আলম আরও জানান, আমরা খিলগাঁওয়ের জোড়পুকুরের ওই নির্মাণাধীন ভবনে অভিযান চালাই। সেখান থেকে ছেলেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ঘটনাটি জানার পরই দ্রুত পদক্ষেপ নিতে পুলিশকে ফোন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এই দ্রুত পদক্ষেপের কারণেই অল্প সময়ের মধ্যে স্কুলছাত্রটির প্রাণ রক্ষা সম্ভব হয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। পালিয়ে যাওয়া অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category