বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীদের মিছিল, কবরস্থানে ভাঙচুর

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস-সংলগ্ন ফিলিস্তিনের তাল এবং সারা গ্রামে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে মিছিল করেছে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শনিবার স্থানীয় সূত্রে জানা যায়, ইসরায়েলি সেনাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বসতি স্থাপনকারীরা গ্রাম দুটির ভেতরের রাস্তা দিয়ে উসকানিমূলকভাবে হেঁটে যান। মিছিল চলাকালে পশ্চিম তীরের তাল গ্রামের একটি কবরস্থানে ব্যাপক ভাঙচুর চালায় তারা। সেখানে মৃত ফিলিস্তিনিদের স্মৃতিফলক ও পাথরের বিভিন্ন কাঠামো ভেঙে চুরমার করে দেওয়া হয়।

গ্রামের বাসিন্দারা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানান, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওই মিছিলে সরাসরি সুরক্ষা দিচ্ছিল ইসরায়েলি সামরিক বাহিনী। বসতি স্থাপনকারীদের এই তাণ্ডবের প্রতিবাদ করতে গেলে উল্টো ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা।

পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের এমন উগ্র তৎপরতা বৃদ্ধিতে স্থানীয় ফিলিস্তিনি জনগোষ্ঠীর নিরাপত্তা ও সার্বিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category