পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক নারী সদস্যের ‘হানিট্র্যাপে’ পড়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের অভিযোগে ভারতীয় বিমানবাহিনীর এক উইং কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারীর সঙ্গে পাইলটের পরিচয় হয়। ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত তথ্য হাতিয়ে নেয় পাকিস্তানি গোয়েন্দা নেটওয়ার্ক।
পরবর্তী সময়ে বিষয়টি বিমানবাহিনীর নজরে এলে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি তিহার কারাগারে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।
তদন্তকারীরা জানান, তথ্য ফাস করার পাশাপাশি ওই পাইলটের ব্যবহৃত একটি বিশেষ মোবাইল অ্যাপ নিয়েও অনুসন্ধান চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই অ্যাপের মাধ্যমে সেনাসদস্যদের মোবাইলের নিয়ন্ত্রণ বা ভেতরের তথ্যে নজরদারি চালাচ্ছিল পাকিস্তানি গোয়েন্দারা। ঘটনাটির গভীরতা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে ভারতীয় কর্তৃপক্ষ।