বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের ক্রিকেটারদের জরিমানা

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৫৬ Time View

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তানের ক্রিকেটারদের জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। সেমিফাইনালের আগেই বৈশ্বিক এই টুর্নামেন্ট থেকে বাদ পড়া দলটির প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি দিতে হবে। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৬টি ম্যাচ খেলেছে পাকিস্তান।  গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে জিতলেও হেরে গিয়েছিল ভারতের কাছে। আর সুপার এইটে নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। এরপর ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্তে চলে যায় দলটি। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও ব্যবধান বড় রাখতে না পারায় সেমিফাইনালের আগেই বাদ পড়ে সালমান আগার দল।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে ৬১ রানে হারের পরই পাকিস্তানের ক্রিকেটারদের জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রমতে, পিসিবি কর্মকর্তারা খেলোয়াড়দের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অনেক তোষণ করা হয়েছে, এখন থেকে আর্থিক সুবিধা পাওয়া যাবে শুধু পারফরম্যান্সের ভিত্তিতে।

সূত্রটি আরও জানিয়েছে, এরই মধ্যে দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। পিসিবি বলেছে, খেলোয়াড়েরা যদি ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কার পান, তবে খারাপ পারফরম্যান্সের জন্যও তাদের জরিমানা দিতে হবে। ভারতের কাছে হারার পরপরই দলকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় ক্রিকেটাররা বর্তমানে বছরে বড় অঙ্কের আয় করেন। একজন ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় মাসে ৪৫ লাখ রুপি বেতনের পাশাপাশি আইসিসির রাজস্বের অংশ হিসেবে ২০.৭ লাখ রুপি পান। ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়েরা মাসিক ৩০ লাখ রুপির সঙ্গে আইসিসির অংশ হিসেবে পান ১৫.৫২৫ লাখ রুপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category