রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

আগামী দুই মাসের মধ্যে উন্মুক্ত হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা

  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১১ Time View

গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইন বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার বৈঠকে দুই দেশের শ্রমবাজার ও অভিবাসন সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে উপদেষ্টা ড. আসিফ নজরুল অনিয়মিত ও আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়াই বৈধকরণে ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশি দক্ষ জনশক্তি বিশেষ করে প্রকৌশলী, চিকিৎসক ও নার্সদের ওমানের শ্রমবাজারে প্রবেশের সুযোগ বাড়াতে সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য আরোপিত ওয়ার্ক ভিসা স্থগিতাদেশ পর্যালোচনার অনুরোধ জানান।

জবাবে ওমানের শ্রমমন্ত্রী জানান, বিদ্যমান অনিয়মিত প্রবাসী কর্মীদের নিয়মিতকরণকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা স্থগিত রাখা হয়েছিল। তবে তিনি আশ্বাস দেন, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে।

বৈঠকে উপদেষ্টা ড. আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইনি সংস্কার, কর্মী প্রেরণের আগে দক্ষতা যাচাই এবং প্রাক-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইন-কানুন সম্পর্কে কর্মীদের অবহিত করার মতো অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

এছাড়া চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশন আহ্বানের প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারকটি দ্রুত স্বাক্ষরের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category