মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Title :
নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু বগুড়ায় জঙ্গলে পড়ে ছিল নবজাতক, উদ্ধার করলেন স্থানীয়রা গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা থেকে পড়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু মাদারীপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, আহত ৪ অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী মারিবে ইয়েমেনি সেনা-হুথি সংঘর্ষ, ২৪ ঘণ্টায় নিহত ৮০-এর বেশি আফগানিস্তানে পাকিস্তানের রাতভর বিমান হামলা, নিহত ৩ ন্যাটোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে রাশিয়া, ইউরোপীয় গোয়েন্দাদের সতর্কবার্তা

নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন একটি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধনের মাধ্যমে সংস্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক নির্মিত ৩৩ হাজার/১১ হাজার ভোল্ট এবং ১০/১৪ এমভিএ ক্ষমতাসম্পন্ন এই বৈদ্যুতিক উপকেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, এই উপকেন্দ্র চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যা ক্যাম্পাসের দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার একটি স্থায়ী সমাধান করবে। তিনি আরও জানান, জাতীয় গ্রিডের বড় কোনো বিপর্যয় অথবা প্রাকৃতিক দুর্যোগ ব্যতিত এই উপকেন্দ্রের কল্যাণে বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে। শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ভবিষ্যতে এমন আরও উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পরিচালক মো. জামাল হোসেন এবং একই দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরীফ হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, সোনাপুর জোনাল অফিসের ডিজিএমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category