শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

নওগাঁর পোরশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ Time View

নওগাঁর পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীরা।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচির শুরুতে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধা জানান।

এছাড়াও পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় সাংবাদিকরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পোরশা উপজেলা বিএনপির পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিএনপির সিনিয়র সহ-সভাপতি তৌফীকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদেকের নেতৃত্বে আব্দুল গনি মন্ডল, বেলাল হোসেন, আব্দুর রশিদ, ইকবাল হোসেন চৌধুরীসহ সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৮টার দিকে উপজেলার সকল স্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করা হয়। ছাত্র-ছাত্রীরা প্রভাতফেরির মাধ্যমে শহীদ মিনারে শ্রদ্ধা জানায়।

কর্মসূচির শেষে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬-এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category