বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

আইনি জটিলতায় নোরা ফাতেহি: মাত্রাতিরিক্ত অশ্লীলতা

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৩০ Time View
mibtelevision

বলিউডের আইটেম ড্যান্স কুইন নোরা ফাতেহির নতুন গান ‘সরকে চুনার তেরি সরকে’ মুক্তি পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বড় ধরনের বিতর্কের মুখে পড়েছে। আসন্ন কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর এই গানটির হিন্দি সংস্করণে মাত্রাতিরিক্ত অশ্লীল লিরিক্স এবং কুরুচিপূর্ণ দৃশ্যায়নের অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত তা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

গত ১৪ মার্চ কেভিএন প্রোডাকশনস থেকে গানটি মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। মঙ্গলবার (১৭ মার্চ) অ্যাডভোকেট বিনীত জিন্দাল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সেন্সর বোর্ডে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, গানটির কথা এবং উপস্থাপনা অত্যন্ত কুরুচিপূর্ণ ও যৌন উদ্দীপক, যা অপ্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতিকর।

ভারতীয় দণ্ডবিধি (বিএনএস), পকসো এবং আইটি আইনের আওতায় এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, ভারতের সেন্সর বোর্ড কীভাবে এমন কুরুচিপূর্ণ লিরিক্সের অনুমতি দিল। অভিযোগের মুখে হিন্দি সংস্করণটি সরিয়ে ফেলা হলেও অবাক করা বিষয় হলো, গানটির আসল কন্নড় সংস্করণসহ তামিল, তেলেগু এবং মালয়ালম সংস্করণগুলো এখনো ইউটিউবে বহাল তবিয়তে রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে বিশ্লেষণ করে দেখা গেছে, আঞ্চলিক ভাষার লিরিক্সগুলোর অর্থও হিন্দি সংস্করণের মতোই আপত্তিকর। হিন্দি ভার্সনটি সরিয়ে ফেলা হলেও অন্য ভাষায় গানটির প্রচার থামেনি; বরং এর একটি আঞ্চলিক সংস্করণ ইতোমধ্যেই এক কোটি ভিউ ছাড়িয়ে গেছে।

এই বিতর্কের মাঝে মুখ খুলেছেন হিন্দি সংস্করণের গীতিকার রকিব আলম। তিনি দাবি করেছেন, এই বিতর্কিত লিরিক্স তার নিজস্ব সৃষ্টি নয়। তিনি জানান, ছবির পরিচালক প্রেম তাকে কন্নড় থেকে হুবহু শব্দ ধরে হিন্দি অনুবাদ করতে বাধ্য করেছিলেন।

রকিব আলম বলেন, আমি এই গানটি লিখতে রাজি ছিলাম না এবং পরিচালককে সতর্ক করেছিলাম যে এটি সেন্সরে আটকে যাবে। কিন্তু পরিচালক বিতর্ক তৈরির উদ্দেশ্যেই এটি হুবহু অনুবাদ করাতে চেয়েছিলেন।

সিনেমা এবং সংগীতের মাধ্যমে সুস্থ সংস্কৃতির ভারসাম্য নষ্ট হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজকর্মীরাও। বিশেষ করে শিশুদের ওপর এই ধরনের গানের নেতিবাচক প্রভাব এবং সামাজিক অবক্ষয় নিয়ে এখন নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category