শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

নীলফামারীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ Time View

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর উদ্যোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ চৌধুরী, জেলা শিক্ষা অফিসে সহকারী প্রোগ্রামার ট্যাক অফিসার বাচ্চু মিয়া।

জেলা প্রশাসন সূত্র জানায়, শহরের ৫টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালিত হবে পুরো রমজান মাস জুড়ে। প্রতি পয়েন্টে ৪’শ জন পণ্য সংগ্রহ করতে পারবেন ন্যায্য মূল্যে।

ভ্রাম্যমাণ ট্রাকে পাওয়া যাবে, চিনি ৮০ টাকা কেজি, মুশুর ডাল ৭০ টাকা কেজি, ভোজ্য তেল ১১৫ টাকা লিটার, ছোলা ৬০ টাকা কেজি, খেজুর ১৬০ টাকা কেজি দরে কিনতে পারবেন একজন ক্রেতা।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, টিসিবির কার্ড যাদের নেই তারা এসব পয়েন্ট থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন। তিনি বলেন, একজন ক্রেতা মশুর ডাল ২ কেজি, চিনি ১ কেজি, ভোজ্য তেল ২ লিটার, ছোলা ১ কেজি ও খেজুর আধা কেজি কিনতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category