সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় তিন পুলিশ প্রত্যাহার

  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১৫ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ি টেক এলাকা থেকে আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দেড় মণ গাঁজা ও সাড়ে চার শতাধিক ফেন্সিডিলের বোতলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।

এদিকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপ-পরিদর্শক আহসানউল্লাহ ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন।

এছাড়া গত ১১ মার্চ রাতে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা অভিযান চালিয়ে ঠাকুরবাড়ি টেক এলাকা থেকে ৬০ কেজি গাঁজা ও ৪৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী আবু হানিফ ও ইউসুফ মোল্লা নামের দুইজনকে ম্যাগজিন ও একটি বিদেশী পিস্তলসহ আটক করা হয়। তখন মাদকবহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া গ্রামে।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন জানান, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category