বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

নেইমারকে ছাড়াই কি বিশ্বকাপের দল গড়ছেন আনচেলত্তি!

  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৩১ Time View

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের ২৬ সদস্যের সম্ভাব্য দল প্রায় চূড়ান্ত করে ফেলেছেন কোচ কার্লো আনচেলত্তি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই তালিকায় ব্রাজিলের অভিজ্ঞ তারকা নেইমার জুনিয়রের নাম নেই বললেই চলে। আনচেলত্তি মূলত তরুণদের ওপর নির্ভর করে একটি ভারসাম্যপূর্ণ দল গড়ার পরিকল্পনা করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ জনের স্কোয়াডে ২৪ জনের জায়গা প্রায় নিশ্চিত। বাকি দুটি স্থানের জন্য লড়াই চলছে লুকাস পাকেতা, এন্দরিক ও ইগোর থিয়াগোর মধ্যে। তবে ৩৪ বছর বয়সী নেইমারের ফিটনেস নিয়ে ঘাটতি থাকায় তিনি এই দৌড়ে অনেকটা পিছিয়ে পড়েছেন। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে গুরুতর ইনজুরিতে পড়ার পর থেকে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। এমনকি ক্লাব ফুটবলেও চলতি বছর তিনি মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন।

কোচ আনচেলত্তি এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আগেই পরিষ্কার করে দিয়েছিল যে, দলে ফিরতে হলে খেলোয়াড়কে অবশ্যই ‘শতভাগ ফিট’ থাকতে হবে। নেইমারের বাদ পড়ার সম্ভাবনায় ফুটবল বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রোনালদো নাজারিও, রোমারিও এবং কাফুর মতো কিংবদন্তিরা নেইমারের পক্ষে কথা বলেছেন। এমনকি বর্তমান দলের রদ্রিগো ও ভিনিসিউসও তাকে দলে দেখতে চান।

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ব্রাজিলের আক্রমণের প্রাণভোমরা ছিলেন নেইমার। তবে আনচেলত্তি যদি তাকে ছাড়া দল ঘোষণা করেন, তবে সেটি হবে ব্রাজিল ফুটবলের একটি যুগের অবসান। আগামী ১৮ মে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। সেদিনই জানা যাবে নেইমারের বিশ্বকাপ স্বপ্নের চূড়ান্ত ভাগ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category