শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

নেত্রকোনার কেন্দুয়ায় ফাঁসিতে ঝুলে কলেজ ছাত্রের আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪৫ Time View

নেত্রকোনার কেন্দুয়ায় মুজাহিদ (২২) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের বৈশ্যপাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। তার আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

মঙ্গলবার দুপুরে সবার অজান্তে রান্না ঘরের বাঁশের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মৃত মুজাহিদ মিয়ার মামা বৈশ্যপাট্টা গ্রামের রতন মিয়া জানান, মুজাহিদরা দুই ভাই ছিলেন তারা অনেক আগে থেকেই গড়াডোবার চন্দলারা গ্রাম থেকে এসে এখানে বাড়ি করেন। তার ছোটোভাই নূর শহীদ মালয়েশিয়া থাকেন। তাদের বাবা কাঞ্চন মিয়া চার মাসের চিল্লায় ঢাকার কাকরাইল মসজিদে আছেন। মুজাহিদ ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পড়ালেখার পাশাপাশি সিএনজি চালক ছিলেন।

কেন্দুয়া থানার সাব ইন্সপেক্টর বিপুল ইসলাম জানান, মুজাহিদ নামে এক যুবকের আত্মহত্যার খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে এবং কেন্দুয়া থানায় ইউডি মামলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category