বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে ৩ অটোরিকশা চোরকে আটক করে ১০০ রাকাত নামাজ পড়িয়ে ছেড়ে দিলেন স্থানীয়রা ফ্রান্সে দোহার নবাবগঞ্জ অ্যাসোসিয়েশন অফ ফ্রান্সের দিনব্যাপী নৌ ভ্রমণ সম্পন্ন ১৫ বছরের ক্যারিয়ারে শাড়ির জন্য আদালতে আসব, তা কাম্য নয়: তানজিন তিশা ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা: রাষ্ট্রপতি নির্বাচন

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

দুর্নীতির মামলায় পরোয়ানা থাকা সত্ত্বেও নিজ দেশে ফিরেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক শের বাহাদুর দেউবা। চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ গমনের প্রায় ছয় মাস পর বৃহস্পতিবার কাঠমান্ডুতে পৌঁছান ৮০ বছর বয়সী এই নেতা।

কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর হাজারো সমর্থকের অভ্যর্থনায় সাড়া দেন দেউবা। এ সময় অনভিপ্রেত ঘটনা এড়াতে বিমানবন্দর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করে স্থানীয় পুলিশ।

নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে জানান, সাবেক সরকারপ্রধান হিসেবে দেউবার নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। তবে তাঁর বিরুদ্ধে থাকা অর্থ পাচারের অভিযোগটি সরকারের বিশেষ তদন্ত বিভাগ পর্যবেক্ষণ করছে।

এর আগে জেন-জি আন্দোলনের মুখে ক্ষমতার পটপরিবর্তন হলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বালেন্দ্র শাহ। তাঁর প্রশাসন ক্ষমতায় আসার পর গত এপ্রিলে দেউবার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে পরোয়ানা জারি করে আদালত।

চিকিৎসার জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশ ছেড়েছিলেন পাঁচবারের এই সাবেক প্রধানমন্ত্রী। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে তিনি জানান, শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দলীয় সম্মেলনে অংশ নিতেই তাঁর এই প্রত্যাবর্তন।

দেউবার পাশাপাশি তাঁর স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবার বিরুদ্ধেও একই মামলায় পরোয়ানা রয়েছে। তরুণদের রক্তক্ষয়ী আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পর তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিসহ একাধিক শীর্ষনেতা শাহ প্রশাসনের তৈরি তদন্তের মুখে পড়েন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category