শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৪৬ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে উপলক্ষ্য করে মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তাদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদেরও কয়েকজন যোগ দিয়েছেন। বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন।

কর্মসূচিতে তাদের উত্থাপিত প্রধান তিনটি দাবি হলো: সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে; রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে দেখা যায়, নিজেদের দাবি আদায়ে শহীদ পরিবারের সদস্য এবং এনসিপির নেতা-কর্মীরা সংসদ ভবনের প্রবেশপথে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছেন। এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category