রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

৪৬ আসনে এনসিপির মনোনয়নপত্র দাখিল, জোটগত সমঝোতা শিগগিরই

  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৯১ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬টি আসনে দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা। বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দলীয়ভাবে মোট ৪৭ জনের মনোনয়ন জমা দেওয়ার কথা থাকলেও যশোরের একটি আসনে সময়মতো পৌঁছাতে না পারায় একজন প্রার্থী আবেদন করতে পারেননি। নির্বাচনী জোটে থাকা শরিক দলগুলোর সাথে আলাপ-আলোচনার মাধ্যমে শিগগিরই প্রার্থী তালিকার চূড়ান্ত ঘোষণা আসবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর জামায়াতে ইসলামীর সাথে এনসিপি-র নির্বাচনি জোট গঠিত হয়। এরই ধারাবাহিকতায় ঢাকা-১১ (বাড্ডা-রামপুরা) আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হচ্ছেন এনসিপি-র শীর্ষ নেতা নাহিদ ইসলাম। তার পক্ষে সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

নাহিদ ইসলাম এই আসনে প্রার্থী হওয়ায় জামায়াত মনোনীত প্রার্থী আতিকুর রহমান নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া এনসিপির সদস্যসচিব আখতার লড়ছেন রংপুর-৪ আসন থেকে।

একইভাবে ঢাকা-৮ আসনে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী এবং ঢাকা-১৮ আসনে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রার্থী হচ্ছেন। এই আসনগুলোতেও জামায়াত সমর্থিত প্রার্থীরা জোটের স্বার্থে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. হেলাল উদ্দীন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নাসিরুদ্দীন পাটোয়ারীকে স্বাগত জানিয়ে তার প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।

আরিফুল ইসলাম আদীব জানান, জামায়াতসহ আট দলের সাথে নির্বাচনি ঐক্য চূড়ান্ত হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে জামায়াত সমর্থিত প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার শুরু করেছেন। একইভাবে চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হলে জোটের কৌশল অনুযায়ী এনসিপি-র প্রার্থীরাও প্রয়োজনীয় ক্ষেত্রে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category