রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

এবার এনসিপি নেতার মাথায় গুলি

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ Time View

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্য দিবালোকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং মোতালেব শিকদারের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করেছেন। এনসিপি ও শ্রমিক শক্তির স্থানীয় নেতাকর্মীরা এই ঘটনার প্রতিবাদে সোনাডাঙ্গা এলাকায় বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) হত্যাকাণ্ডের পর এনসিপি নেতাদের ওপর এই হামলা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category