শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর হুংকার: সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেব

  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৯২ Time View

ঢাকা-৮ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।  শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় এবং শাপলা কলি মার্কার পক্ষে দোয়া চেয়েছেন তিনি।

পরে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। সেখানে তিনি হাদি হত্যার বিচার দাবি করে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা-৮ আসনে আমাদের লড়াই কেবল একটি আসন জেতার জন্য নয়, বরং এ জনপদে ইনসাফের রাজত্ব কায়েম করাই আমাদের মূল লক্ষ্য। আমরা এমন এক ঢাকা-৮ গড়তে চাই যেখানে আর কোনো ভাই খুন হবে না, কোনো বোনকে রাজপথে লাঞ্ছিত হতে হবে না।

তিনি আরও যোগ করেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। সেই চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজিমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়াই তার রাজনীতির মূল দর্শন।

ঢাকা-৮ আসনের প্রেক্ষাপট এখন আবেগ ও শোকের এক মিলনস্থল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই বিজয়নগরে গুলি করে হত্যা করা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে, যিনি এ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন।

হাদির কবরের পাশে দাঁড়িয়ে আবেগপ্রবণ কণ্ঠে নাসীরুদ্দীন বলেন, শহীদ শরিফ ওসমান হাদি যে ইনসাফের স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ নিয়েই আমরা নির্বাচনের ময়দানে আছি। তার রক্তের প্রতিটি ফোঁটা আমাদের ইনসাফ কায়েমের অনুপ্রেরণা জোগাবে।

নির্বাচনী প্রচারণার পাশাপাশি নাসীরুদ্দীন পাটওয়ারী আসন্ন গণভোটে জনমত গঠনেও সক্রিয়। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, গণভোটে হ্যাঁ বক্সে সিল দেওয়া মানে হলো চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত ও ত্যাগের প্রতি সম্মান জানানো। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে এ গণভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এদিন সকালে রাজধানীর শাহবাগ, কাঁটাবন ও হাতিরপুল এলাকায় গণসংযোগ করেন এ প্রার্থী। সেখানে জনতার উদ্দেশ্যে তিনি এক কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। নাসীরুদ্দীন বলেন, আমাদের রাজনীতি কেবল সংসদে যাওয়ার জন্য নয়। যদি এলাকার সন্ত্রাসীরা ঘুমিয়ে থাকে, তবে ইনসাফের শক্তিতে তাদের ঘুম হারাম করে দেওয়া হবে। আর যদি তারা জেগে থাকে, তবে তাদের জেগে থাকাও আমরা হারাম করে দেব। এ জনপদে আর কোনো মাস্তানি চলবে না।

ঢাকা-৮ আসনে শাপলা কলি মার্কা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থনে তরুণদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে তিনি স্বচ্ছ ও গতিশীল নেতৃত্বের প্রতিশ্রুতি দিচ্ছেন। দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ঢাকা গড়তে তার এ ইনসাফ যাত্রা ভোটারদের কতটা আকৃষ্ট করে, সেটিই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category