বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

তারকাদের মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ‘লাল সালাম’: ন্যান্সি

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌড়ে শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখ আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত কেউই জায়গা পাননি। এ ঘটনায় সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ‘লাল সালাম’ জানিয়েছেন।

আজ ২১ এপ্রিল নিজের ফেসবুক পোস্টে ন্যান্সি লিখেছেন, গায়িকা, নায়িকা, অভিনেত্রী, মডেল— এসব তারকাদের শো-পিস না বানিয়ে ত্যাগী, যোগ্য ও রাজনৈতিক জ্ঞানসম্পন্ন নারীদের মূল্যায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জানাই লাল সালাম।

তার এই বক্তব্যে মন্তব্যের ঘরে সহমত জানিয়েছেন অনেকেই। কেউ লিখেছেন, ‘এজন্যই আপনাকে এত পছন্দ প্রিয় শিল্পী’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘আপনার সাথে আমিও একমত।’

এর আগে, গত ১০ এপ্রিল বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। তিন দিনে প্রায় ১,৩০০ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। এই তালিকায় ছিলেন সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, দিলরুবা খান, দিঠি আনোয়ার, ফারহানা চৌধুরী, রিনা খান ও রুকাইয়া জাহান চমকসহ আরও অনেকে।

তবে গত ২০ এপ্রিল প্রকাশিত মনোনীতদের তালিকা থেকে জানা যায়, আলোচিত এই তারকাদের কেউই চূড়ান্ত মনোনয়ন পাননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category