রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

১০ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে: নাহিদ

  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ Time View

১০ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি রাজনৈতিক দল এখন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণার উদ্বোধনী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ১০ দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। আমাদের এই জোটের জনপ্রিয়তা দেখে প্রতিদ্বন্দ্বী একটি পক্ষ দিশেহারা হয়ে পড়েছে।

দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর আহ্বান এবারের নির্বাচনকে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত বিজয় ছিনিয়ে আনা হবে। নির্বাচিত হলে এলাকা থেকে সব ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল করার দৃঢ় প্রতিশ্রুতিও দেন তিনি।

গণভোটে ‘হ্যাঁ’ পদের সমর্থন একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই দেশে সুশাসন নিশ্চিত করা সম্ভব। এটি জনগণের অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

বক্তব্য শেষে রাজধানীর ভাটারার বাঁশতলা এলাকা থেকে একটি বিশাল গণমিছিলে নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। মিছিলে জোটের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category