শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

সংসদে দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে: নাহিদ ইসলাম

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী সংসদে দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে। অন্তর্বর্তী সরকার যত আইন পাশ করেছে, যে অধ্যাদেশ রয়েছে সেটাকে ইনডমিনিটি দেওয়া হবে। সংসদ সেটাকে অনুমোদন করবে প্রত্যাশা আমরা রাখছি।  শনিবার রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠে দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ফ্যাসিবাদ বিলোপ করে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য যে সংস্কারের লড়াই, জুলাই সনদ বাস্তবায়নসহ গণভোটের গণরায় বাস্তবায়নের লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিলোপের জন্য বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ফ্যাসিস্টদের, গণহত্যাকারীদের বিচারের দাবিতে, গুমকারীদের বিচারের দাবিতে আমরা এখন সরব রয়েছি। আমাদের আজকের স্লোগান হচ্ছে বিপ্লব, বিকল্প, এবং বিনির্মাণ। আমরা মনে করি যে, বিপ্লবের শক্তি থেকে বিকল্প তৈরি হয়েছে, যে বিকল্প বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়। এনসিপির পথচলা এক বছর হলেও অনেক বড় প্রেক্ষাপট রয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে প্রত্যাশা করছি। সারাদেশে এনসিপি নেতাকর্মীদের প্রতি আহবান থাকবে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। এবারের নির্বাচনে ছয়টি আসন আমরা বিজয় লাভ করেছি, আমরা এতে সন্তুষ্ট নই। সামনের দিনগুলোতে আমাদের অর্জনকে আমরা বৃদ্ধি করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category