রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

তারেক রহমানের জনসভা ঘিরে ময়মনসিংহে ব্যাপক প্রস্তুতি

  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ময়মনসিংহ সফর ও জনসভাকে সফল করতে জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ময়মনসিংহ সদর আসনের বিএনপির সাংসদ প্রার্থী আবু ওয়াহাব আকন্দ জানান, জনসভা সফল করতে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাঠ প্রস্তুতকরণ, মঞ্চ নির্মাণ, শৃঙ্খলা রক্ষা এবং নেতাকর্মীদের সমন্বয়ে সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, “দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের ময়মনসিংহ আগমন একটি ঐতিহাসিক ঘটনা। এই জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা রয়েছে।”

আবু ওয়াহাব আকন্দ আরও জানান, ময়মনসিংহ সদরসহ আশপাশের উপজেলা ও মহানগর এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category