রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

মমতার বাড়ি ও কার্যালয়ে সিআইডির অভিযান

  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৮ Time View

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় নিয়েছে তদন্ত কার্যক্রম। অভিযোগের ভিত্তিতে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাসভবনসহ একাধিক স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে।

মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সিআইডি কর্মকর্তারা কালীঘাট থানার পুলিশ ও বিপুল সংখ্যক নারী পুলিশ সদস্যসহ তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে উপস্থিত হন। একই সময়ে পৃথক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় এবং তার বাসভবনে অভিযান চালায়।

তদন্তের সূত্র জানায়, বিরোধী দলনেতা স্বীকৃতি সংক্রান্ত একটি প্রস্তাবে বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠার পর থেকেই এই অভিযান পরিচালিত হচ্ছে। এর আগে এ বিষয়ে তথ্য চেয়ে নোটিশ জারি করা হয়েছিল।

সিআইডির এক কর্মকর্তা জানান, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে স্বাক্ষরগুলো দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকেই সংগ্রহ করা হয়েছে। সেই বক্তব্যের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে।

অভিযোগ অনুযায়ী, স্পিকারের কাছে পাঠানো ওই প্রস্তাবে থাকা ৭০টি স্বাক্ষরের মধ্যে অন্তত ১৪টি ভিন্ন ধরনের লেখায় ছিল, যা সন্দেহ তৈরি করে।

ঘটনার পর দুই তৃণমূল বিধায়ক স্পিকারের কাছে লিখিত অভিযোগ দেন এবং এফআইআর দায়ের হলে সিআইডি তদন্ত শুরু করে। পরে দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

এই ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং তদন্তের পরবর্তী অগ্রগতির দিকে নজর রয়েছে সকলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category